Logo
Logo
×

বাংলাদেশ

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ এএম

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

ছবি: সংগৃহিত

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও দুই ইউনিট রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকাল ৪টা ১৫ মিনিটে আগুন খবর পাই। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুই ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন