বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে তল্লাশি চলছে। বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাঁদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়
সূত্র আরও জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে। হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
