Logo
Logo
×

বাংলাদেশ

এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনেই এবার গণভোটও অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। দলগুলোর পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। এবারের সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ২৯৯টি। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনে ভোট স্থগিত করা হয়েছে।

এসব আসনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।

ইসির তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন