Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল চারজনের

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ এএম

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল চারজনের

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আলাউদ্দিন নগরের এলাকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা।

এ সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসছিল। কিন্তু ট্রেন আসার শব্দ শুনতে পাননি তারা। এতে ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কায় তারা গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন