Logo
Logo
×

ফিচার

জেসিআই বরিশালের ৩য় জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

জেসিআই বরিশালের ৩য় জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশালের ৩য় জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত হয়েছে

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশালের ৩য় জেনারেল মেম্বারস মিটিং (GMM) ও মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাব নটরডেমিয়ান্স, বরিশাল-এ অনুষ্ঠিত হয়েছে।

জেসিআই বরিশালের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ফারজানা আক্তারের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জেসিআই বরিশালের ২০২৬ সালের কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন লোকাল চ্যাপ্টারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট ডিরেক্টর সিনেটর জাফির শাফী চৌধুরী, ২০২৬ ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম মুকুল, ২০২৬ ন্যাশনাল ট্রেজারার মাশরুর মাহমুদ শুভ, ২০২৬ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তৌফিক হাসান এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং জেসিআই বরিশালের মেন্টর ইশরাত তানভীর শিমু।

এছাড়াও জেসিআই বরিশালের ২০২৬ সালের কমিটির নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন লোকাল  প্রেসিডেন্ট ব্যারিস্টার ফারজানা আক্তার, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (লোকাল ইভিপি) মো. আকতার হোসাইন এবং ভাইস প্রেসিডেন্ট কিবরিয়া সারওয়ার। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের বিভিন্ন লোকাল চ্যাপ্টার-এর লোকাল প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিন প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে জেসিআই বরিশালের এমওইউ স্বাক্ষর। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- Ideaspace, Kheerwala Premium Dhaka, Salsabil Assets Limited। এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জেসিআই বরিশালের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ উদ্যোগ, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। সভায় জেসিআই বরিশালের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। তরুণ নেতৃত্বের বিকাশ, দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে জেসিআইয়ের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেসিআই বরিশালের নেতৃত্ব আশা প্রকাশ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের কৌশলগত অংশীদারিত্ব তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ব্যবসা, নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে কার্যকর সহযোগিতার পথকে আরও প্রসারিত করবে।

৩য় জেনারেল মেম্বারস মিটিংয়ে সদস্যদের মধ্যে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে জেসিআই বরিশালের আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। জেসিআই বরিশাল তরুণ নেতৃত্বের বিকাশ, সক্রিয় নাগরিকত্ব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন