Logo
Logo
×

আন্তর্জাতিক

মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

সৌদি আরবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে। বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। খবর আলজাজিরা

মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে। এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে দেশটির পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।

বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। পাশাপাশি জনগণের উদ্দেশে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন