Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাগরিক সংবর্ধনা ২৫ সেপ্টেম্বর

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাগরিক সংবর্ধনা ২৫ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।২৫ সেপ্টেম্বর তাকে এ সংবর্ধনা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আয়োজন করছে এ অনুষ্ঠানের। টাইম স্কয়ারের ম্যারিয়ট মারকুউজ হোটেলে হবে এ আয়োজন। জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে এসে পৌঁছাবেন। তিনি ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর।

এই ভাষণটি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও মর্যাদার হতে যাচ্ছে। তারেক রহমানের ভাষণ দেওয়ার  সময় অধিবেশনে সভাপতিত্ব করবেন তারই মন্ত্রিসভার সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন