Logo
Logo
×

লাইফস্টাইল

বর্ষপূর্তিতে স্পার্ক গিয়ারে ১০ দিনব্যাপী ছাড়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম

বর্ষপূর্তিতে স্পার্ক গিয়ারে ১০ দিনব্যাপী ছাড়

ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ আয়োজনে পোশাকসহ বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং প্রসাধনীতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পার্ক গিয়ার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির শোরুমগুলোতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রয়েছে। বর্ষপূর্তির এ আয়োজনে ক্রেতারা পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন।

স্পার্ক গিয়ারের পুরুষদের পোশাকের সংগ্রহে রয়েছে স্যুট, ব্লেজার, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, জিনস ও গ্যাবার্ডিন প্যান্টসহ নানা ধরনের পশ্চিমা পোশাক। অফিস, ব্যবসায়িক সভা কিংবা দৈনন্দিন ব্যবহারের উপযোগী পোশাকের পাশাপাশি রয়েছে বিভিন্ন উপলক্ষের জন্য ফরমাল ও ক্যাজুয়াল পোশাক।


নারীদের সংগ্রহে রয়েছে টপস, কুর্তি, পালাজ্জোসহ বিভিন্ন নকশার পশ্চিমা পোশাক। এ ছাড়া শিশুদের জন্যও রয়েছে বিভিন্ন নকশা ও ধরনের পোশাক। পোশাকের পাশাপাশি প্রতিষ্ঠানটির শোরুমে প্রসাধনীও পাওয়া যায়।

স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার বলেন, `আমাদের সংগ্রহে ফরমাল, ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল পোশাক রয়েছে। মৌসুমের উপযোগী রং, প্যাটার্ন ও আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিয়ে পোশাকের নকশা করা হয়।` আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা নির্ধারিত ছাড়ে স্পার্ক গিয়ারের বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন