Logo
Logo
×

জাতীয়

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০১:০৭ এএম

শপথ নিলেন নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসিসহ নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি। ছবি : সংগৃহীত

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নিয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। 

সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন