Logo
Logo
×

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত লতিফ সিদ্দিকীর

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত লতিফ সিদ্দিকীর

সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণাকালে লতিফ সিদ্দিকী বলেন, নির্বাচন নিয়ে তিনি কিছুদিন ধরেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তবে রাজনীতিতে তিনি সবসময় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। দলীয় কর্মী-সমর্থক ও এলাকার সাধারণ মানুষের আগ্রহ, প্রত্যাশা এবং অনুরোধের প্রতি সম্মান জানিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর ধাপে ধাপে গণসংযোগসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।

এ সময় তার ঘনিষ্ঠজন, শুভানুধ্যায়ী এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লতিফ সিদ্দিকীর এ ঘোষণার ফলে কালিহাতী আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন