নির্বাচন কমিশন গঠনে ৫ জনের নাম দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে পাঁচ জনের নামের তালিকা দিয়েছে বিএনপি। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে সুপারিশ করা নাম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সচিবালয়ে মন্ত্রি পরিষদ সচিবের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোপনীয় চিঠি পৌঁছে দেন দুই নেতা।
গত রোববার মন্ত্রী পরিষদ বিভাগ জানায়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও পাঁচ জন করে নাম প্রস্তাব করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ নাম সরাসরি মন্ত্রিপরিষদ
বিভাগে পাঠানো যাবে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নামের সুপারিশ পাঠাতে
বলা হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনার নিয়োগের মাধ্যমে
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটি
গঠন করে সরকার। ছয় সদস্যের এ কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
