Logo
Logo
×

রাজনীতি

ঝালকাঠির সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম

ঝালকাঠির সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমর।

ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার দেখায় রাজাপুর থানা-পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তাঁর গাড়িচালক আহত হয়েছে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন